March 31, 2008

মার্চ সংখ্যার প্রচ্ছদ

মার্চ সংখ্যার সম্পাদকীয়

১.
প্রদীপের আলোর নিচেই অন্ধকার, চর দখলের ঢোল বাজছে, দখল হয়ে যাচ্ছে
সময়, মানুষ, শিল্প-সাহিত্যও
বিজ্ঞাপন-ভিত্তিক মিথ্যাচার ;
এক নম্বর উৎকৃষ্ট পণ্য. পেটেন্ট বুদ্ধিজীবী ........
সংবিধিবদ্ধ সতর্কীকরণ........
বিবেক-পচন ও অস্তিত্ব-সংকট প্রতিরোধে
বিজ্ঞাপন-প্রভাবিত পণ্য
পরিহার করাই শ্রেয়
ভাববাদ না বস্তুবাদ ........... কনফিউসন........
কনফেশন করতেও ভয়
বর্ণচোরগণ তাদের বিকৃত দ্বৈতরূপ
সযত্নে লুকিয়ে রাখে
তথাকথিত প্রগতিবাদী খর্বকায়
অস্তিত্বেশিল্পের বনসাই সংস্করণ,
বিজ্ঞাপন-আধিক্য সাহিত্য
আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করি
শুদ্ধ শিল্পের অস্তর্গত সৌন্দর্য
আমাদের মুগ্ধ ও
সাহসী করে ; তাই সময়-আক্রান্ত
জীবনের খোঁজে
দূর্গম সময়ের বুক চিরে আমাদের তীর্থযাত্রা

২.
সন্মান জানাই জলগৃহর পাঠকগোষ্ঠীকে ;
তাঁরা যথেষ্ঠ আগ্রহ আর মনোযোগ
দেখিয়েছেন সূচনা-সংখ্যা পাঠ করেই
আন্তরাষ্ট্রীয় পাঠক
ওয়েবসাইট সংস্করণ
পাঠ করছেন প্রতিদিন,
মতামত প্রকাশ করছেন,
তাঁদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা

৩.
এই দেশ এবং স্বাধীনতা নির্মান করেছেন যাঁরা,
স্বাধীনতার সেই সব মহান স্থপতিদের
জানাই শ্রদ্ধা এবং অভিবাদন


পাঠক, আপনাকে ধন্যবাদ

গল্পটি যা বলার তা বলেছে

ডরিস লেসিং এর সাক্ষাৎকার
অনুবাদ: সুশান্ত বর্মন



জন্মেছিলেন ইরানে১৯১৯ সালের ২২ অক্টোবরজিম্বাবুয়েতে পিতার খামারে কেটেছে সবুজ শৈশববিস্তীর্ণ প্রান্তর শিশু ডরিসকে নৈঃসঙ্গের সৌন্দর্য চিনিয়েছেবিশাল দিগন্ত সম্প্রসারিত করেছে মনের জানালাবাকী জীবনে ডরিস লেসিং এই ঔদার্য দিয়েই চিনেছেন পৃথিবীকেপ্রথম উপন্যাস দ্যা গ্রাস ইজ সিঙ্গিংপ্রকাশিত হওয়ার সাথে সাথে চারপাশে সাড়া পড়ে যায়বর্ণবাদ এবং এ প্রেক্ষাপটে মানুষের মানবীয় সম্পর্কের টানাপোড়েন উপন্যাসের মূল বিষয়ফলে ১৯৫৬ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ডরিস লেসিং নিষিদ্ধ হয়ে যানএকসময় কমিউনিজম তাঁকে আকৃষ্ট করেছিলকিন্তু মার্ক্সীয় তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তব সমাজ তাঁকে হতাশ করেতিনি আসলে তথাকথিত আদর্শনির্ভর জীবন যাপন করতে চাননিধর্মীয় চিন্তা, কমিউনিজম ইত্যাদি তাঁর কাছে ডগমা নির্ভরতা বলে মনে হয়তিনি যে কোন রকমের ডগমার কাছে আত্মসমর্পণকে ক্ষতিকর বলে বিবেচনা করেনবস্তুত কোন কিছুর অবিনশ্বরতায় তাঁর বিশ্বাস নেইযুদ্ধ তাকে সবসময় পীড়া দেয়তিনি বলেন প্রথম মহাযুদ্ধ আমাদেরকে মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছেআমাদের নীতিবোধকে ধ্বংস করেছে, আর দ্বিতীয় মহাযুদ্ধ সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছেআমরা দিনে দিনে অমানবিক হয়ে যাচ্ছিডরিস লেসিং এর লেখায় এর সবকিছুই এসেছে সমান্তরালভাবেজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাঁকে নারীবাদী হতে দেয়নিবরং তিনি নারীবাদীদের নিয়ে সবসময় মশকরা করেছেনতিনি বরং বলেনআমাকে জড়িয়ে যেসব নারীবাদী বিশেষণ দেয়া হয় তার সবগুলোই মিথ্যা
ডরিস লেসিং লিখতে বেশ পছন্দ করেননির্জনতা তাঁকে খুব টানেপৃথিবীব্যাপী ঘুরে বেড়াবার একাধিক প্রস্তাব তিনি অবহেলায় ফিরিয়ে দেনতিনি বলেন ঘুরতে ভালো লাগেনাতার চেয়ে এই সময়ে বাসায় বসে আর একটি বই লিখে ফেলি
আটাশিতম জন্মদিনের মাত্র এগারোদিন আগে তাঁর নাম নোবেল পুরস্কারের জন্য ঘোষিত হয়সেসময় তিনি অসুস্থ পুত্রকে হাসপাতালে দেখে বাড়ি ফিরছিলেনবাড়ির সামনে মিডিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করেন তখনই টেলিফোনে নিম্নোক্ত সাক্ষাৎকারটি নেয়া হয়আট মিনিটের এই সাক্ষাৎকার গ্রহণ করেন অ্যাডাম স্মিথ

ড. লে: হ্যালো
অ্যা. স্মি: শুভ সকালআমি কি ডরিস লেসিংয়ের সাথে কথা বলতে পারি?
ড. লে: কে বলছেন?
অ্যা. স্মি: নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে আমি অ্যাডাম স্মিথ বলছি সংরক্ষণে রাখার জন্য আমরা ঐতিহ্যগতভাবে নতুন লরিয়েটদের একটি ছোট্ট সাক্ষাৎকার টেলিফোনে নিয়ে থাকিআশা করি এই আলোচনার জন্য খুব অল্প কয়েক মিনিট আমরা ব্যয় করবো
ড. লে: আচ্ছাতারপর?
অ্যা. স্মি: সত্যিই আপনাকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ
ড. লে: ধন্যবাদ
অ্যা. স্মি: সুইডিশ একাডেমীর প্রতিবেদনটি কি আপনি দেখার সময় পেয়েছেন?
ড. লে: না, আসলেই নাআমি এখনও দেখিনিআপনি জানেন আমি এই দুপুরে আমার ছেলেকে হাসপাতালে রেখে এলামআমি ছাপানো কোন কিছু এখনও দেখিনিআর…. নোবেল কমিটির সচিবের সাথে অবশ্য আমার আগে কথা হয়েছিল
অ্যা. স্মি: তার মানে আপনি হোরেস ইঙ্গডাহল এর সাথে কথা বলেছেন?
ড. লে: হ্যাঁ
অ্যা. স্মি: তাঁদের প্রতিবেদনে আপনার সম্পর্কে বলা হয়েছে যে, "আপনি নারী বিষয়ক অভিজ্ঞতার মহাকাব্যিক লেখক, যিনি সংশয়বাদ, জ্বালাময়ী শক্তি ও দূরদৃষ্টি দিয়ে বিভক্ত সভ্যতাকে নিরীক্ষার জন্য বিষয়ভূক্ত করেছেন" আপনি কি মনে করেন এই বিশেষণগুলি আপনি যা লিখেছেন তার অন্তত: কাছাকাছি গিয়েছে?
ড. লে: আমি ঠিক জানিনা, যখন তারা এমন লিখেছে তখন তাদের মনে কি ছিল? কিন্তু দেখুন আমার মনে হয় তারা বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ বিপুল পরিমাণের লেখার মুখোমুখি হয়েছিলআপনি কি মনে করেননা যে, এর সবগুলোকে মিলিয়ে সারাংশ করা বেশ কষ্টের?
অ্যা. স্মি: হ্যাঁ, তাতো বটেই
ড. লে: এত সহজ নয়
অ্যা. স্মি: তা ঠিক৫০টির বেশি বই এবং বহুমুখী বৈশিষ্ট্যের লেখার সংমিশ্রণ আপনার সম্পর্কে বর্ণনাকে কিছুটা অসাধ্য করে তোলেহ্যাঁ তাই আচ্ছা, যখন লেখেন তখন গল্পটি বলার চেয়ে কোন একটি উদ্দেশ্য আপনার মাথায় থাকে এমনটা কি আপনি মনে করেন?
ড. লে: অবশ্যই নাকারন মনে রাখবেন আমি একসময় কমুনিস্ট ছিলাম এবং মানুষের মনের কারিগর হিসেবে লেখকদের বেশ কিছু নোংরা উদাহরণ আমাদের আছেআমাদের যে কাউকে ভীত করে তোলার জন্য এটা যথেষ্টআপনি জানেন আমি সেই প্রজন্মেরই একজন
অ্যা. স্মি: তাহলে আপনার লেখায় উদ্দেশ্যমূলক কিছু খোঁজার ভার কি পাঠকদের উপরে দিতে চান?
ড. লে: আপনি জানেন পাঠকরা যে কোনভাবেই এটা করেপাঠক তার নিজের মন নিজেই তৈরি করে নেয়লেখক শুধু তাকে সঙ্গ দেয়সেখানে আপনার করার কিছুই নেই বস্তুত: আপনার লেখার ভুল ব্যাখ্যাও তারা করতে পারেকিন্তু আপনি এমনটা বলতে পারেননা যে-ওহ না! এধরণের বর্ণনা আদৌ ঠিক নয়আমি যা বোঝাতে চেয়েছি তা অন্যকিছুআপনি লিখবেন এবং পাঠকরা যা চায় তা তাদের প্রত্যাশার উপরে ছেড়ে দিন
অ্যা. স্মি: এবং এভাবে, তাদের জন্য…. অতীত অভিজ্ঞতায় দেখা গেছে নোবেল পুরস্কার প্রাপ্তি অগণিত পাঠককে আপনার লেখনীর কাছে নিয়ে আসতে উৎসাহিত করবেযারা আপনার লেখা পড়েনি তাদেরকে শুরুর জায়গাটি বলবেন কি?
ড. লে: হয়তো অবাক হবেন তারপরও শুধুমাত্র তরুণরা পছন্দ করবে বলেই একটা বিষয় আপনাকে জানাইএটা ফিফথ চাইল্ডসম্পর্কেআমি বিস্মিত যে, অল্প বয়সীরা এটাকে পছন্দ করেঅতএব তারা এটা দিয়ে শুরু করতে পারে এবং নিজেদের কার্যকলাপ বুঝতে পারবেআমি মেরা ও ড্যাননামে একটি রহস্যগল্প লিখেছিলামযেটা তরুণদের পছন্দ বলে আমি জানিএ সম্পর্কে…. এরপর আমার প্রথম উপন্যাস দ্যা গ্রাস ইজ সিঙ্গিংএখনও কত জীবন্ততারা শুরু করার জন্য এটাকেও বেছে নিতে পারে
অ্যা. স্মি: আপনার সৃজনশীলতা অবশ্যই বিস্ময়কর এবং আমার ধারণা কেউ কেউ অবাক হবে এটা ভেবে যে এত সাহিত্যকীর্তিকে আপনি কিভাবে সামলানএটা কি এজন্যই যে আপনার মধ্যে অবিরাম কাজপাগলামোর একটি ঝোঁক রয়েছে? আপনার মনে অনেক গল্প বলার জন্য অপেক্ষা করছে? কোনটা এটাকে সচল রাখে?
ড. লে: আচ্ছা, এটা অবশ্যই সত্য যে, আমার একটা…, লেখালেখি বিষয়ে আমি নিজেই নিজেকে পরিচালিত করেআপনি জানেন আমি এটা ছাড়া আর কিছু করিনাআমি খুব একটা সামাজিক নই এবং আমি আমার পরিপার্শ্ব দ্বারা এমনভাবে বেষ্টিত যে আমাকে দিয়ে তারা লিখিয়ে নেয়আপনি জানেন যদিও আমি সামাজিক ছিলামনা (আমি প্রকৃতিগতভাবে সামাজিক মানুষ), কিন্তু তারপরও আমার ধারণা…. আমি যেটা ভাল পারি সেই আনন্দের জন্য জীবনকে ভেঙ্গে টুকরো টুকরো করতে পারি
অ্যা. স্মি: তাহলে এটা কি স্বআরোপিত নির্বাসন? অথবা এটা কি শুধুই সৃষ্টিশীলতা, যা অধিক সম্ভাবনাময় হিসেবে নিজেকে উপস্থাপিত করে?
ড. লে: আসলে এটা সেটাই যা আমি নিজে করিআমি প্রাকৃতিকভাবেই এটা করি সবসময়, আমি সবসময় এখন কি লিখছি তা নিয়ে চিন্তা করিকিন্তু আপনি জানেন আমার নানারকরেমর শখ নেইএটাকেও সেরকম ভাবুনএকমাত্র বা অন্য কারণ হিসেবেও
অ্যা. স্মি: গতকাল টেলিভিশনে আপনার প্রতিক্রিয়া দেখে যে কেউ প্রশ্নটির উত্তর আন্দাজ করতে পারবেকিন্তু নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাব্যতার বিষয়ে কিছু বলুন
ড. লে: ওহ সেটা ভাববেন নাআপনি জানেন, সাধারণত ২/১ মাসের মধ্যেই মানুষ আগ্রহ হারিয়ে ফেলেতারা সাক্ষাৎকারের জন্য চাতকের মতো অপেক্ষা করেনাআর আমার অতো সময় নেই, আপনি জানেন এত কিছুর জন্য আমার অতো সময় নেইতাই সমস্যাকে তার নিজেকেই সমাধান করতে হবে
অ্যা. স্মি: আর একটি প্রশ্ন, আপনার রচনাশৈলীর পরিসীমা সম্পর্কে কিছু বলুন সম্ভবত: কবিতা ছাড়া আপনি প্রায় সবকিছুকে নিয়ন্ত্রণ করেনএই দলবদ্ধতা কি আপনি সচেতনভাবে বেছে নেননি? অথবা এটা নিজেকে প্রকাশ করার কিছু প্রয়োজনীয় ফর্ম মাত্র
ড. লে: না, একসময় আমার এটা আইডিয়া, একটি গল্প অথবা কিছু একটা আমার মাথায় ছিলতারপর এটা নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে চাইলআপনি জানেন, “ওহ, আমি একটি, জানিনা কি, একটি ৫০,০০০ শব্দের বাস্তববাদী বই লিখতে যাচ্ছি” - এরকমটা আমি কখনই বলবনাতারপর যা ঘটল তা হল বইটি, গল্পটিতে আমি যা বলতে চেয়েছি তাই বর্ণনা করেযেভাবে বলার ছিল সেভাবেই বলে
এজন্য বিভিন্ন ভঙ্গীতে আমাকে লিখতে হয়যদি আপনি এভাবে তা বলতে চান তা পারেন, কারণ আমি সত্যি বিভিন্ন বিষয়ে গল্প লিখেছিএটা অথবা সেটা পড়তে চাওয়ার প্রশ্ন এটা নয়আমি মনে করি যখন আমি সিকাস্তাধারাবাহিকভাবে লিখতে শুরু করলাম, যেটা লক্ষ বছর পরিসীমার, এর ঘটনাগুলো নিজেই নিজেকে এক একটা ভঙ্গীতে উপস্থাপন করেআপনি আসলে এভাবে শুরু করতে পারেননা, ”ওহ, আচ্ছা, জো ব্লগ তার রান্নাঘরে বসেছিল এবং এক কাপ টাইকু চাপান করল, এবং তার শ্যালিকাকে একটি চিঠি লিখলএটা ভিন্নভাবে বলার একটি পদ্ধতি আপনার থাকতে হবেআসলে এটাই আমার বিষয়বৈচিত্র্যের মূল উৎস
অ্যা. স্মি: হ্যাঁ, অপ্রচলিত পদ্ধতিকে আপনি আত্মস্থ করতে পেরেছেন এটা বুঝতে সুইডিশ একাডেমী অনেক লম্বা সময় নিয়ে ফেলেছে
ড. লে: এ বিষয়ে আমার ধারণা, সম্ভবত, বিজ্ঞান কল্পকাহিনীকে নোবেল কমিটির লোকজন অতটা পছন্দ করেনাএর মানে, আমার ধারণা তারা এর খুবই ভুল ব্যাখ্যা করেছেহয়তো এখন তারা এটা সাময়িকভাবে স্থগিত রেখেছেযেমন উদাহরণস্বরূপমেমোরীজ অব এ সারভাইভার’, অথবা ব্রিফিং ফর এ ডিসেন্ট ইনটু হেলএগুলো শ্রেণীবদ্ধ করা বেশ কঠিনহয়তো এটা তাদের জন্যও কঠিন ছিল
অ্যা. স্মি: আচ্ছা, মনে হচ্ছে নোবেল কমিটির পছন্দ অনেককে আনন্দিত করেছে গতকাল হোরেস ইঙ্গডাহল যখন আপনার নাম ঘোষণা করছিলেন তখন অসংখ্য প্রশংসা ঝড়ে পড়ছিল
ড. লে: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ
অ্যা. স্মি: আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদএই ডিসেম্বরে যখন আপনি পুরস্কার নেয়ার জন্য স্টকহোমে আসবেন আমার ধারণা হোরেস ইঙ্গডাহল আপনার একটি লম্বা সাক্ষাৎকার নেবেনততোদিন পর্যন্ত আপনার অপেক্ষায় রইলাম
ড. লে: আপনার দেখা পাবো আশা রাখিধন্যবাদ
অ্যা. স্মি: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ড. লে: বাই
অ্যা. স্মি: বাই বাই

ঢোল বাজানোর হাড়

কামরুজ্জামান কামু

গভীর রাতে যেই ফুটেছে
উত্তেজনা ঠোঁটের
কামাড়পাড়া পার হয়ে ওই
লোহার গাড়ি ছোটে।

চাকার নিচে রেলের বাঁকা
লাইন গিয়েছে দূরে
কদম গাছে অদম্য কাক
পড়লো মাথা ঘুরে।

মাথায় নয় রে মাথায় নয় রে
ব্যথা করছে ঘাড়
মাংস চামড়া ছাড়িয়ে নিলে
ঢোল বাজাবে হাড়।